চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

০৬ এপ্রিল ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। আজ রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তিনিও সেখানে চিকিৎসা নেবেন।

জানা গেছে, কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬