বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৪ AM
মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার

মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার © সংগৃহীত

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় ২ নম্বর গৌড়িচন্না ইউনিয়নের নিজ বাড়ির সামনে মসজিদে নামাজ শেষে বের হবার পর তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বিশেষ ক্ষমতা আইনে বরগুনা সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় ২২ জন আসামিসহ ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। তদন্তে মনিরুল ইসলামের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রসঙ্গত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের আপন ছোট ভাই ২ নম্বর গৌড়িচন্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভিরকে সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের ভিডিওতে দেখা যায়। পরে ওই ভিডিও ভাইরালও হয়।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬