পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের জন্য শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি

০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ময়মনসিংহে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব

ময়মনসিংহে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো শুভকামনা নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (১ এপ্রিল) ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বাড়িতে যাওয়ার পথে নগরীর নতুন বাজার মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাকিব বলেন, নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ছাত্র সংগঠনকে আমরা কখনো কটু কথা বলিনি। তাদের যাত্রায় আমরা আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি। সব ছাত্র সংগঠনের প্রতি আমাদের শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের জন্য আমাদের শুভকামনা নেই। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। 

তিনি আরও বলেন, সব ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতি ধারাবাহিকতা থাকবে। কোনো ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, আধিপত্য থাকবে না, সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনীতি প্রভাবমুক্ত হয়ে প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবে। ছাত্রদলের নেতাকর্মীরা ভাই ও বোন হিসেবে তাদের পাশে থাকবে। 

এর আগে, রাকিবুল ইসলাম রাকিবকে নগরীর মাসকান্দা থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীরা বরণ করে নেয়। পরে ময়মনসিংহে পৌঁছলে তাকে ফুল দিয়ে সংবর্ধনার জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন  ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাবির প্যানেল আইনজীবী থেকে বাদ যাচ্ছেন শিশির মনির
  • ১৭ মে ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠ কারিনা কায়সারের মৃত্যুতে সি…
  • ১৭ মে ২০২৬
চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি
  • ১৬ মে ২০২৬
জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিট…
  • ১৬ মে ২০২৬
লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান টেলি…
  • ১৬ মে ২০২৬
অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, রয়েছে পিএইচডি-বিদে…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081