প্রকাশ্যে হাছান মাহমুদ, লন্ডনে অংশ নিলেন ঈদের জামাতে

০১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM
প্রকাশ্যে হাছান মাহমুদ

প্রকাশ্যে হাছান মাহমুদ © সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রবিবার (৩০ মার্চ) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে হাছান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাছান মাহমুদকে। তিনি দেশে নেই—এমন গুঞ্জন ছিল।

এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে।

আরেকটি ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬