ব্যবসায়িক প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহরিয়ার

০১ এপ্রিল ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ব্যবসায়িক প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহরিয়ার (লাল পাঞ্জাবি)

ব্যবসায়িক প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহরিয়ার (লাল পাঞ্জাবি) © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ব্যবসায়িক প্রতারণার শিকার হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।  

সমাজবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমদাদুল হক রমজান মাসে তার পড়াশোনার খরচ চালানোর জন্য লুঙ্গির ব্যবসা শুরু করেন এবং এই কাজে সহায়তা করতে তার বাবাকে ঢাকায় আনেন। তবে প্রতারণার শিকার হয়ে তিনি প্রায় ৩০ হাজার টাকার ৮০টি লুঙ্গি হারান।  

শিক্ষার্থী ইমদাদুল হকের এই বিপদের কথা জানতে পেরে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন তার পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন, যা তার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সাহায্য করবে।  

এ বিষয়ে শাহরিয়ার হোসেন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইমদাদুল তো আমাদের ভাই। সে একটা বিপদে পড়েছে। আমি আমার সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করেছি। আমি আমার কর্তব্য মনে করেই কাজটি করেছি। আমার খুব ভালো লাগছে। এবারের ঈদটাও খুব ভালো কাটলো।

এই মানবিক উদ্যোগের জন্য মো. শাহরিয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের নেতাকর্মীদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬