ঈদের নামাজ শেষে জুলাই শহীদ ফারহানের বাসায় জামায়াত আমির

৩১ মার্চ ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
জুলাই শহীদ ফারহানের বাসায় ডা. শফিকুর রহমান

জুলাই শহীদ ফারহানের বাসায় ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষ করে শহীদ ফারহানের বাসায় যান তিনি।  

সাক্ষাৎকালে জামায়াত আমির শহীদ ফারহানের বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবারের সার্বিক খোজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. এড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এর আগে, সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেন ডা. শফিকুর রহমান। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে বলেন, আমরা শহীদের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।

প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬