জুলাই শহীদ শিশু জাবিরের পরিবারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

৩১ মার্চ ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM

© সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদ ছয় বছরের শিশু জাবির ইব্রাহিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৩০ মার্চ) রাতে শহীদ জাবিরের বাসায় গিয়ে  সাক্ষাৎ করেন তিনি।
 
জামায়াত আমির শহীদ জাবিরের বাবা, মা, দাদী ও ভাইয়ের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় আরও  ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

এর আগে, ইতিকাফ শেষে রবিবার সন্ধ্যায় জুলাই  শহীদ মীর মুগ্ধের বাসায় গিয়ে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ডা. শফিকুর রহমান।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬