জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা

৩১ মার্চ ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
সৈয়দা শর্মিলা রহমান

সৈয়দা শর্মিলা রহমান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরেছেন। এবারের ঈদ শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে কাটানোর কথা থাকলেও মায়ের অসুস্থতার খবরে জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছেন তিনি। 

রবিবার  (৩০ মার্চ) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শর্মিলা রহমান  ঢাকায় এলেও তার দুই মেয়ে লন্ডনে দাদির সঙ্গে ঈদ উদযাপন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল জানান, শর্মিলা রহমানের মা মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। জিয়া পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

এর আগে, চলতি বছরে ৮ জানুয়ারি ঢাকা থেকে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যান শর্মিলা।

একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
  • ০৮ এপ্রিল ২০২৬
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
close