ইতিকাফ শেষে শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমির

৩১ মার্চ ২০২৫, ০১:২৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM

© সংগৃহীত

১০ দিনের ইতিকাফ আদায় শেষ করে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উঠার পর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ মীর মুগ্ধের বাসায় পরিবারের সঙ্গে দেখা করেছেন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ইতিকাফ শেষে তিনি মুগ্ধের বাসায় যান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

এ সময় জামায়াত আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

এর আগে তিনি জামায়াতের সাবেক নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সঙ্গে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই নেতার স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হক ও স্থানীয় জামায়াত নেতারা।

আমিরে জামায়াতের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শহীদ পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9