জুলাই শহীদ রিয়া গোপের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

৩০ মার্চ ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:২১ PM
জুলাই শহীদ রিয়া গোপের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

জুলাই শহীদ রিয়া গোপের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার © সংগ্রহ

নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো ছয় বছরের শিশু রিয়া গোপের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছেন দলটির মহানগর শাখার নেতারা।

রবিবার (৩০ মার্চ) উপহার সামগ্রী নিয়ে রিয়া গোপের বাড়িতে যান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

 এসময় মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়া গোপের মা বিউটি ঘোষ। তিনি বলেন, আপনারা শুধু আমার শিশু মেয়েটার জন্য দোয়া করবেন, আমি আর কিছু চাই না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।

আপনার এ কান্না হয়তো আমরা কখনোও মুছতে পারবো না। একটা সন্তানের জন্য মায়ের যে কান্না এ অভাব কেউ দূর করতে পারবে না।

গত ১৯ জুলাই বিকেলে শহরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। এসময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে। তার মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

 

ঢাবির প্যানেল আইনজীবী থেকে বাদ যাচ্ছেন শিশির মনির
  • ১৭ মে ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠ কারিনা কায়সারের মৃত্যুতে সি…
  • ১৭ মে ২০২৬
চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি
  • ১৬ মে ২০২৬
জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিট…
  • ১৬ মে ২০২৬
লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান টেলি…
  • ১৬ মে ২০২৬
অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, রয়েছে পিএইচডি-বিদে…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081