ঈদ সালামি দিতে অনুরোধের পাশাপাশি পাচ্ছেন হুমকিও, শিবির সভাপতি দিলেন ৪ পরামর্শ

৩০ মার্চ ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। © ফাইল ফটো

বহু আগে থেকেই বাংলাদেশে ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে আছে সালামি। সালামি বা ঈদি নামে পরিচিত এই প্রথায় বড়দের কাছ থেকে ছোটদের ‘বকশিশ’ পাওয়া ঈদের খুশিকে বহু গুণ বাড়িয়ে তোলে। এবার ঈদে সালামি দিতে অনুরোধের পাশাপাশি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ রবিবার (৩০ মার্চ) ফেসবুকের এক পোস্টে এই বিষয়টি জানিয়ে ৪টি পরামর্শও দিয়েছেন ছাত্রশিবিরের এই নেতা।

‘বিশেষ পোস্ট; ঈদ সেলামি প্রসঙ্গে’ শিরোনামে ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, ঈদ সালামি চেয়ে অনেকেই ইনবক্সে প্রচুর মেসেজ দিচ্ছেন। কিছু ভাইয়েরা অনুরোধ করছেন, আবার অনেকে হুমকিও দিচ্ছেন। সবার প্রতি সম্মান রেখে কিছু কথা।

১) ঈদ সালামি নিয়ে বিশেষজ্ঞদের মাঝে দ্বিমত রয়েছে। এটা কি মুস্তাহাব নাকি মাকরূহ। যা হোক আমি ঈদ সালামির পক্ষের শক্তি।

২) আপনারা জানেন ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও স্তরভিত্তিক সংগঠন। তাই যারা কেন্দ্রীয় সভাপতির নিকট ঈদ সালামি চাচ্ছেন তারা স্থানীয় শাখার সাথে যোগাযোগ করতেই পারেন। করে সালামি হিসেবে যা পাবেন, তা মূলত কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই পাওয়া হিসেব গণ্য হবে।

৩) ঈদ সালামি সবসময় কাগুজে নোটে হতে হবে এমন কোনো কথা নেই। মনে মনে রুহানি সেলামি নিতে পারেন। এতে দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই দুনিয়া ও আখেরাতে কল্যাণ। 

৪) আমাদের আগের প্রজন্মের কাছে ঈদ সালামি চাইলে অনেকেই শান্তনা দিয়ে কৌশলে পাশ কাটিয়ে দিতেন। আমরাও ছোট হিসেবে তাদের কথা মেনে নিতাম। আসলে বড়দের প্রতি ইহসান করতাম। এখনো সুযোগ পেলেই অনেকের প্রতি ইহসান করি।

‘‘তাই আসুন ইসলামী নৈতিকতার সর্বোচ্চ স্তর ইহসানের চর্চা বাড়াই। মনে রাখবেন বরকত আল্লাহর পক্ষ থেকেই আসে। দুনিয়ার কোনো সালামি থেকে নয়। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।’’

সবার শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সালামি দিতে ইচ্ছুক তাদেরকে পরামর্শ দিয়ে লেখেন, যারা কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সেলামি দিতে চান, তারা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সহজেই পাঠাতে পারেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9