লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

২৬ মার্চ ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেন, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছে আলোর দিশারি হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পূত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন।

তারেক রহমান বলেন, আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক, আমিন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081