‌‌‌‌‌‌‘আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই’

২৬ মার্চ ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
অলি আহমেদ

অলি আহমেদ © সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেছেন, ‘আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।’ আজ বুধবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন কর্নেল ড. অলি আহমেদ।

জিয়াউর রহমান তাঁকে ওস্তাদ ডাকতেন জানিয়ে কর্নেল অলি আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি। কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন।’

এসময় অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম। শেখ মুজিব আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদরা ৭১-এ বুঝতে পারেনি দেশের মানুষ স্বাধীনতা চায়।’


অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিব কোথায়, তাজউদ্দীন কোথায় আমরা জানতাম না। আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরা দেশ স্বাধীন করেছি।’

তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬