হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি এনসিপির

২৫ মার্চ ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
লোগো

লোগো © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করেছে দলটি। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিচার দাবি করা হয়।

বিবৃতিতে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; খালেদা জিয়া’ ইত্যাদি স্লোগান তুলে হামলা করে বিএনপির কিছু নেতাকর্মী–এমন অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হান্নান মাসউদসহ প্রায় ৫০ জন নেতাকর্মী হামলার শিকার হন বলে দাবি করেছে এনসিপি। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

বিবৃতিতে বলা হয়, এনসিপি মনে করে, এই ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না। বিবৃতিতে এনসিপি আশা করে বিএনপি মজলুম থেকে জালিমের ভূমিকায় অবতীর্ণ হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্বর সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানায় এনসিপি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081