নোয়াখালীতে হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

২৫ মার্চ ২০২৫, ১২:৪৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা ও হামলার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলামোটর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা হোটেল কন্টিনেন্টাল হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনাটি ঘটে। এতে আব্দুল হান্নান মাসুদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় হান্নান মাসুদের ভেরিফায়েড ফেসবুকে এডমিন এক স্ট্যাটাসে লিখেছেন, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা। এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত।’

ট্যাগ: বিক্ষোভ
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬