তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন: তারেক রহমান

২৪ মার্চ ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
তারেক রহমান ও তামিম ইকবাল

তারেক রহমান ও তামিম ইকবাল © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। এরপর হাসপাতালেও ভর্তি হন এবং সেখানে তার হার্টে রিং পরানো হয়।

জানা গেছে, অল্প সময়ের মধ্যেই দু'বার হার্ট অ্যাটাকের শিকার হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার তামিমের সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক স্ট্যাটাসে তিনি এই পার্থনা করেন। 

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহ'র কাছে এই দোয়া করি।

প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক তামিম। এর আগে, শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সঙ্গে টস করতে নামেন তামিম। টস-এর পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তামিমের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আমরা সবাই জানি, তামিম ইকবাল (ভাই) সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কি না। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে।

তিনি যোগ করেন, উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9