‘দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

২৩ মার্চ ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৯ PM

© সংগৃহীত

দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। শনিবার (২২ মার্চ) দুপুর দুইটার দিকে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ইফতার মাহফিলের আয়োজন করেন জহির নামের এক যুবদল নেতা। এতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এ ঘটনায় যুবদল নেতা জহির বলেন, আজ প্রায় দুই হাজার লোকের ইফতারের আয়োজন করেছিলাম। সবাই আসবে এর মধ্যে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিস আলী তাদের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং সব খাবার চারদিকে ফেলে দেয়। আমাদের ইফতার প্যান্ডেল ভেঙে ফেলে এবং গালিগালাজ করে। আমি এই ঘটনার বিচার চাই।

পিয়ার আলীর নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

ট্যাগ: বিএনপি
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9