দেশবাসীকে ফাঁদে পা না দেওয়ার আহ্বান রাশেদ খানের 

২১ মার্চ ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
মো. রাশেদ খান

মো. রাশেদ খান © সংগৃহীত

মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভাল হবে না। বরং হিতে বিপরীত হতে পারে। সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। 

রাশেদ আরও বলেন, এক্ষেত্রে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিলো অপরিসীম। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণঅভ্যুত্থানের সময়ের মত জনগণের পক্ষে থাকবে। গুটিকয়েকের চেষ্টা কোনভাবেই সফল হবে না।

গণঅধিকার পরিষদের এ নেতা আরও বলেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে বা আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে সোচ্চার হন, মিছিল বা বিক্ষোভ করুন। কোনভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দিবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যেরসহিত নিতে হবে। হঠকারিতার কারণে যেন জাতিকে চরম খেসারত না দেওয়া লাগে। এবিষয়ে সকল সতর্ক হন, আশপাশের মানুষকে সতর্ক করুন।

ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ করতে ইউএনওর চিঠি…
  • ১৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো
  • ১৬ নভেম্বর ২০২৬