সংস্কার সুপারিশের ১২০ প্রস্তাবে একমত, ৪২ প্রস্তাবে দ্বিমত এলডিপির

২০ মার্চ ২০২৫, ১০:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
 এলডিপি নেতারা

এলডিপি নেতারা © সংগৃহীত

সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে নিজেদের মতামত ও অবস্থান তুলে ধরেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে অবস্থান তুলে ধরে দলটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে এলডিপির সঙ্গে বৈঠকে বসে কমিশন।

দলটির চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ১৬৬টি প্রশ্নমালার মধ্যে ১২০টির বিষয়ে এলডিপি একমত। বাকি ৪২টি প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত নয়। দুটো প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। আর দুটি প্রস্তাবের বিষয়ে তারা এখনো স্পষ্ট নয়। তবে কোন কোন প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত বা একমত নয়, তা খোলাসা করেননি তিনি।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এবং সদস্য পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন সংলাপে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অলি আহমেদ নেতৃত্বে এলডিপির ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন-মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কে কিউ সাকলায়েন, ওমর ফারুক, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলি আহমেদ বলেন, সংবিধান সংস্কার সংক্রান্ত ৭০টি প্রস্তাবের মধ্যে ৫১টিতে এলডিপি একমত, ১৬টিতে একমত নয়, ১টিতে আংশিকভাবে একমত এবং দুটো প্রস্তাব অস্পষ্ট বলে তারা মনে করেন।

বিচার বিভাগ সংস্কারের ২৩টি প্রস্তাবের মধ্যে ২২টির বিষয়ে এলডিপি একমত, একটির সঙ্গে আংশিকভাবে একমত। দুর্নীতি দমন কমিশন সংস্কারের ২০টি প্রস্তাবের সবগুলোর সঙ্গেই একমত এলডিপি। জনপ্রশাসন সংস্কারের ২৬টি প্রস্তাবের মধ্যে ১১টিতে এলডিপি একমত, ১৫টিতে একমত নয়। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে একমত নয় বলে কমিশনকে জানিয়েছেন এলডিপি।

অলি আহমেদ বলেন, "সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দুর্বল ছিল। তারা অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল।"

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দুই ধরনের সরকারি কর্মকর্তার ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আপনি যত কিছুই করেন না কেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে, একজন ওসি, আরেকজন হল ইউএনও।"

এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতে অনুরোধ করেন অলি আহমেদ। জবাবে আলী রীয়াজ বলেন, "আমরা কাউকে দেব না।"

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে।

২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেন। এরইমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয় কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে ৩৮টি দলকে অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশনন।

সেসব সুপারিশ ও মতামত নিয়ে আলোচনা করে এখন ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে কমিশন। যেসব বিষয়ে ঐকমত্য হবে, তার ভিত্তিতে সংস্কার শুরুর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগোবে বাংলাদেশ।

এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার সামনে, ৩ দলের দৌড়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9