হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

২০ মার্চ ২০২৫, ০৭:২১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
বিলবোর্ড

বিলবোর্ড © সংগৃহীত

সিলেট নগরীতে ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ লেখা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

জানা গেছে, রাত দেড়টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ারের ম্যানেজার খন্দকার ইকবাল বলেন, এটা কীভাবে ঘটেছে আমার জানা নেই। আমি ইঞ্জিনিয়ারও নয়, টেকনিক্যাল পার্সনও নয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

 

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
  • ১৭ মে ২০২৬
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ
  • ১৭ মে ২০২৬
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু
  • ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শে…
  • ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদ…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081