নিরাপত্তা প্রহরীদের সাহরি করাল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদল

১৯ মার্চ ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৭ PM
সাহরি খাওয়া

সাহরি খাওয়া © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নিরাপত্তা প্রহরীদের (আনসার সদস্য) সাহরি করাল গোবিপ্রবি ছাত্রদল। বুধবার (১৯ মার্চ) ভোর চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সাহরির আয়োজন করা হয়। সেখানে ২০ নিরাপত্তা কর্মীকে সাহরি করান ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে কাজ করার আগ্রহ জানিয়ে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘রোজা ও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় আনসার ভাইদের খোঁজখবর নিতে গেলাম। পরিবার-সন্তানাদি ছেড়ে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। সন্তানতুল্য হিসেবে আমি তাদের সঙ্গে সাহরি করি এবং ওনাদের সার্বিক খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের জন্য কিছু করতে পারাটা আমাদের কাছে তৃপ্তির বিষয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে সর্বদা কাজ করে যাবো। সবার সহযোগিতা ও দোয়া চাই।’

পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের
  • ১৭ মে ২০২৬
ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081