ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকা নিয়ে প্রশ্ন এনসিপি নেতা রিফাত রশিদের

১৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM

© টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও, বিতর্কিত অনেকের নাম তালিকায় আসেনি বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ তুলেছেন।

ফেসবুক পোস্টে রিফাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা ১২৮ জনের লিস্ট কারা তৈরি করেছে এইটা আমরা জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী তানভীর হাসান সৈকতের নাম আসেনি তালিকায়। আসেনাই আবু ইউনুসের মতো সন্ত্রাসীদের নামও। চোখের সামনে আমাদেরকে যারা জসিমউদদীন হলের মাঠে ফেলে আমাকে আর হামজা মাহবুব ভাইকে পিটিয়ে মাথা ফাটানো মেহেদী হাসান শান্তের নাম নাই, আমার বোনেদের যারা ভিসি চত্বরে পেটালো তাদের নাম আসেনাই। প্রলয় গ্যাং এর একাধিক সন্ত্রাসীদের নাম আসে নাই তালিকায়।

তিনি আরও বলেন, সায়েন্সের তিন হল থেকে সম্ভবত একজনের নাম এসেছে বহিষ্কারের তালিকায়। ডিপার্টমেন্টগুলো থেকে যে এতো এতো শিক্ষার্থীদেরকে বয়কট করা হইলো সেই তালিকা ধরেও বহিষ্কার করতে পারতো। সবচেয়ে মজার ব্যাপার হইলো একটা সিঙ্গেল নারীকেও ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করে নাই অথচ নির্যাতনের মাত্রা হিসেব করলে এরা পুরুষ ছাত্রলীগের থেকেও ভয়ংকর ছিল। নারী ছাত্রলীগার সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে? 

সাবেক এই ছাত্র নেতা বলেন, এই বহিষ্কারের তালিকা বানানোর সিন্ডিকেটের সাথে কারা কারা আছে এইটা জানতে চাই আমরা। কাদের শেল্টার দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন? আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তানভীর হাসান সৈকত নিজে বসে এই লিস্ট বানিয়েছে। অবিলম্বে এই তালিকায় সকল হামলাকারীদের অন্তর্ভুক্ত করে বহিষ্কার না করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর ফল ভুগতে হবে।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9