আসিফ-মাহফুজের পদত্যাগে আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

১৮ মার্চ ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
আসিফ ও মাহফুজ

আসিফ ও মাহফুজ © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। পদত্যাগে আগামী ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের জরুরি জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তিনি।

রাশেদ খান বলেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈবিছআর নিয়োগে সরকারি দপ্তরে যারা চাকরি পেয়েছে তাদের পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।

তিনি বলেন, রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্রদের সরকারে বসায়নি জনগণ। নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা তাও প্রশ্নবিদ্ধ। এই সরকার নগ্নভাবে একটি নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে।

মুহাম্মদ রাশেদ খান বলেন, ড. ইউনুসের চতুর্দিকে যারা আছেন তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা-পয়সা নিচ্ছে এই সরকারের ২-১ জন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকারের ছাত্র প্রতিনিধি আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে। তা-নাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি যমুনা ঘেরাও করা হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় অনুযায়ী ড. ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের মতো নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না।

তিনি বলেন, সরকার নিরীহ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করছে। অথচ বড়-বড় নেতাদের গ্রেপ্তার করছে না।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9