বাকৃবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মধ্যে সাহরি বিতরণ

১৪ মার্চ ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২২ PM
সাহরি বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

সাহরি বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মধ্যে সাহরির খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এই সাহরির খাবার বিতরণ করেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: ঢাবিতে ড. আরেফিন সিদ্দিকের জানাজার জন্য পরিবার থেকে আগ্রহ পায়নি প্রশাসন

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষদের জন্যই নেওয়া হয়েছে। রমজান মাস সহমর্মিতার মাস এবং ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র মাসেও মানবতার সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে।’

বাকৃবি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ আটক ৩
  • ১৭ মে ২০২৬
ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধা…
  • ১৭ মে ২০২৬
ঘরে বসেই যে কেউ নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, জেনে …
  • ১৭ মে ২০২৬
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফি…
  • ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি …
  • ১৭ মে ২০২৬
বিইউবিটি ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন কর্ণফুলী স্ট…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081