ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন আটক

১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ PM

ছাত্রদলের জেষ্ঠ্য সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। মিরপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। 

নোয়াখালীর চাটখিল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ প্রাক্তন ছাত্র। 

মামুনের এক অনুসারী জানান, সাধারণত: বাসায় থাকেন না মামুন। তবে অসুস্থ মাকে দেখতে শুক্রবার রাতে বাসায় গিয়েছিলেন। 

পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

 

ট্যাগ: ছাত্রদল
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬