ইবি শিক্ষক লাঞ্ছনায় সেই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমটি

১৩ ডিসেম্বর ২০১৮, ১১:২২ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষক অধ্যাপক ড. এমতাজ হোসনেকে শারীরকিভাবে লাঞ্ছনার অভিযোগে সেই কর্মকর্তা মানজারে আলম মিরুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান। তিনি বলেন, বুধবারের ঘটনায় অভযুক্ত র্কমর্কতাকে সাময়িক বরখাস্ত করা হয়ছে। এছাড়া ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেব। 

এদিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ইবি থানায় মামলা করছেন জিয়া পরিষদের মহসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। মামলা নং-৫৬৫/১৩.১২.১৮। জানা যায়, জিয়া পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অনুমোদন নিতে বুধবার বিকালে ড. এমতাজের বাসায় যান র্কমর্কতা মানজারে আলম মিরু। পরে একর্পযায়ে তাদের মধ্যে বাকবতিণ্ডা শুরু হলে উত্তেজিত হয়ে মিরু ওই শিক্ষককে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মিরুকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

একই সাথে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী এবং কর্মকর্তা আব্দুর রশিদ বকুল। 

মামলার বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘মামলায় মানজারে আলম মিরুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তিকে আসামী করা হয়ছে। ৩২৩ ও ৫০৬ ধারায় দায়েরকৃত মামলার নম্বর নং ৫৬৫/১৩,১২,১৮।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬