সব কেন্দ্র দখলে রাখতে হবে: ছাত্রলীগকে আ.লীগ নেতা

১৩ ডিসেম্বর ২০১৮, ১২:২৮ PM

© সংগৃহীত

‘বিএনপিকে কোনো সেন্টারে আধিপত্য বজায় রাখতে দেওয়া যাবে না। আমাদের প্রতিটি সেন্টার দখলে রেখে ভোট যাতে বিএনপি না নিতে পারে, তাই প্রস্তুত হয়ে থাকতে হবে।’ এভাবেই ছাত্রলীগ নেতাকর্মীদের সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনী কেন্দ্র দখলের নির্দেশনা দেন দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মো. মোশারফ মিয়া।

গত মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের কর্মী সভায় তিনি নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন।  নির্বাচন সামনে রেখে এই কর্মীসভা  হয়। সভায় মোশাররফ মিয়া ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, ‘কোনো সেন্টারে বিএনপির নেতা-কর্মীদের আধিপত্য বজায় রাখতে দেওয়া হবে না। বিএনপির কোনো কর্মী, কোনো নেতা যদি চোখ রাঙায়, চোখ খুলে নেবে।’

মোশারফ মিয়া আরও বলেন, ‘আমাদের নির্বাচন হবে আওয়ামী লীগের পক্ষের নির্বাচন। সুতরাং সব কটি সেন্টার আমাদের দখলে থাকতে হবে। কোনো সেন্টার বিএনপিকে দেওয়া যাবে না।’

অন্যদিকে তার এমন বক্তব্য ইতোমধ্যে সামাজিক  যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি করেছে। তবে জানতে চাইলে মোশাররফ মিয়া বিষয়েটিকে অস্বিকার করেছেন। তিনি বলেন, ‘দিরাই-শাল্লায় ৭৪টি সেন্টার আছে। সব সেন্টারে আমরা ভোটের মাধ্যমে জয়ী হতে চাই। কিন্তু বিএনপির লোকজন যাতে সেন্টারে প্রভাব খাটাতে বা আমাদের কর্মীদের হুমকি দিতে না পারে, এ জন্য ছাত্রলীগকে কেন্দ্র পাহারা দিতে বলেছি। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ছাত্রলীগকে সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এসময় এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের জয়া সেনগুপ্তা উপস্থিত ছিলেন। এবারও তিনি এখানে আওয়ামী লীগের প্রার্থী। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়র বলতে চেয়েছেন, কেউ যদি আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করে, তাহলে ছাত্রলীগ তা যেন প্রতিহত করে। বিষয়টি নিয়ে যতটা আলোচনা হচ্ছে, আসলে তা ততটা গুরুতর নয়।’

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। জয়া সেনগুপ্তা ও নাছির উদ্দিন চৌধুরী ছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন। তাঁরা হলেন কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন, গণতন্ত্রী পার্টির গোলজার আহমদ, মুসলিম লীগের মাহমুদ হাসান চৌধুরী ও ইসলামী আন্দোলনের মো. আবদুল হাই।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬