ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ১০ ডিসেম্বরের মধ্যে

০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২৯ PM

শীর্ষ নেতৃত্ব মনোনয়নের পাঁচ মাসেরও বেশী সময় পর পূর্ণাঙ্গ হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জিজ্ঞাসার জবাবে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবি জানান নেতা-কর্মীরা। পরে ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার প্রতিশ্রুতি দেন গোলাম রাব্বানী। সভায় উপস্থিত ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হয়।এরও আড়াই মাস আগে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ছাত্রলীগ সূত্রে জানা যায়, সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না করায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কড়া ভাষায় ব্যাখ্যা চান ওবায়দুল কাদের। জবাবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, কমিটি পূর্ণাঙ্গের কাজ শেষ পর্যায়ে। ১০ তারিখের মধ্যে কমিটি ঘোষনা করা হবে। 

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সভা চলে। এতে ছাত্রলীগের সকল জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করা উপস্থিতি ছিলেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬