ছাত্রলীগের প্যাডে নির্বাচনী মাঠকর্মীর অনুমোদন দিলেন সাংসদ!

০২ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮ AM
ছাত্রলীগের প্যাডে নির্বাচনী মাঠকর্মীর অনুমোদন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের

ছাত্রলীগের প্যাডে নির্বাচনী মাঠকর্মীর অনুমোদন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের © টিডিসি ফটো

ছাত্রলীগের সাংগঠনিক প্যাডে বিভিন্ন কমিটি ও উপ-কমিটির অনুমোদন দিয়ে থাকেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু এবার কেন্দ্রীয় ছাত্রলীগকে তোয়াক্কা না করে ছাত্রলীগের নির্বাচনী মাঠকর্মীর তালিকা অনুমোদন দিলেন সংসদ সদস্য। সংগঠনের প্যাড ব্যবহার করে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া ছাত্রলীগ কর্মীদের নিয়ে এভাবে উপ-কমিটি গঠন করায় সমালোচনার জন্ম নিয়েছে অনেকের মনে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনেই একজনকে সমন্বয়কারী করে ১০ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করার ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ কমিটির অনুমোদন কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে দেয়া হবে বলে জানান তিনি।

কিন্তু মিরপুরে ঢাকা-১৪ আসনের নির্বাচনী কাজ পরিচালনার জন্য সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের প্যাড ব্যবহার করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন সংসদ সদস্য মো. আসলামুল হক। কমিটির সবাই ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা যায়।

এর আগে গত বছরের মার্চ মাসে ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটিতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের প্যাডে বিভিন্ন উপজেলা কমিটির জন্য সুপারিশ করেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান। ছাত্রলীগের প্যাডে চূড়ান্ত কমিটি অনুমোদনের জন্য নিজের স্বাক্ষর ব্যবহার করায় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে তখন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ কেউ কমিটির জন্য সুপারিশ করতে হলে ছাত্রলীগের প্যাড ব্যবহার করতে পারবে না বলে জানান। আর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন মন্ত্রী এমন কাজ ঠিক করেনি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একই ধরণের সমালোচনা সৃষ্টি হয় কুমিল্লার চান্দিনার কমিটির ক্ষেত্রেও।

বিষয়টি নিয়ে জানতে ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬