মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মারামারিতে জড়াল ছাত্রদল

২৮ নভেম্বর ২০১৮, ১০:০০ PM

© লোগো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটেছে। বুধবার বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে এ মারামারি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তার সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী ছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের সঙ্গে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ চৌধুরীর ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ছাত্রদলের দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মামুনের পক্ষ নিয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও ছাত্রদল নেতা রাহাতসহ ১০-১৫ নেতাকর্মী সাঈদ চৌধুরী ও তার সঙ্গে থাকা লোকজনকে বেদম মারধর করে। পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।


এ ব্যাপারে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ চৌধুরী জানান, সিড়ি দিয়ে ওঠার সময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মামুন ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করলে মারধর শুরু করেন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী জানান, সাঈদ সিনিয়র নেতা সম্পর্কে কটূক্তি করায় ছাত্রদলের জুনিয়র কয়েকজন তাকে কিল-ঘুষি মারে।

কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. রাসেল জানান, বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence