ইবিতে ছাত্রলীগের নির্বাচনী প্রস্তুতি মিছিল

২৮ নভেম্বর ২০১৮, ০৪:২৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্বাচনী প্রস্তুতি মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বেলা ১২টায় এ মিছিল করে তারা।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রমের উপর স্থগিতাদেশ মৌখিকভাবে তুলে নেওয়া ও জাতীয় সংসদ নির্বাচনে মূল দল আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্তুতি মিছিল করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহীনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে এ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আলো, রিজভী আহমেদ পাপন, তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, আব্দুল্লাহ আল মামুন, জোবায়ের আল মাহমুদ, ফয়সাল সিদ্দীকি আরাফাতসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

মিছিল শেষে দলীয় টেন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি শাহীনুর রহমান শাহীন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসাথে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে দলের মধ্যে যেন কোন অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশ দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬