ধানের শীষ মার্কায় লড়বেন ছাত্রদলের সাবেক সভাপতি

২৮ নভেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল

আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। নরসিংদী-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। মঙ্গলবার বিএনপির মহাসচিবের পক্ষ থেকে তাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়।  

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ধানের শীষের মনোনয়ন পাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আসন্ন নির্বাচনে বিএনপি তাদের প্রতিটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী-৪ আসনে বিএনপি থেকে আরো মনোনয়ন পেয়েছেন সাখাওয়াত হোসেন বকুল।

প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা। ছাত্রদল নেতাদের মধ্যে আরো মনোনয়ন পেয়েছেন- বর্তমান সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ ইমরান। 

শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬