আখাউড়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন করে ঘোষণা

সভাপতি শাহাব উদ্দিন,সাধারণ সম্পাদক নয়ন 
২৭ নভেম্বর ২০১৮, ১০:৩৬ PM

© লোগো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যৌথ স্বাক্ষরে এক তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহাব উদ্দিন বেগ শাবলুকে সভাপতি এবং সাখাওয়াত হোসেন নয়নকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।

এ ছাড়াও শেখ আশিকুর রহমানকে জৈষ্ঠ সহসভাপতি এবং সৈয়দ তানভীর শাহ, সৈয়দ যুবরাজ শাহ রাসেল ও তানভীর আহাম্মদকে সহসভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে। জৈষ্ঠ যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে শেখ তজিবুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে শুন্ময় খানকে।

সাংগঠনিক সম্পাদকে দায়িত্ব দেয়া হয়েছে তিনজনকে। এরা হলেন- সালাউদ্দিন মিয়া, মেহেদী হাসান ও শাহাজাদা খাদেমকে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে- আখাউড়া উপজেলার বর্তমান কমিটিকে বিলুপ্ত করে সংগঠনের গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬