বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল সহসভাপতি

২৭ নভেম্বর ২০১৮, ০৫:৫০ PM
মামুনুর রশিদ

মামুনুর রশিদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ।  নোয়াখালী-১ (চাটখীল-সোনাইমুড়ীর একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। সোমবার বিএনপির মহাসচিবের পক্ষ থেকে তাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়।  

জ্যেষ্ঠ সহসভাপতির পাশাপাশি মামুনুর রশিদ বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রদলের আগের কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলেন। তার আগের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে। এছাড়াও ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সহসভাপতি। ধানের শীষের মনোনয়ন পাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

নোয়াখালী-১ আসনে মামুনুর রশিদের সাথে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি এএইচএম ইব্রাহিম। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপি তাদের প্রতিটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিএনপি থেকে আরো মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন খোকন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব।প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা। ছাত্রদলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মামুনুর রশিদের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন বর্তমান সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। 

 

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence