পাঁচদিনের রিমান্ডে ছাত্রদল নেতা ইসহাক

১০ জুলাই ২০১৮, ০৪:৫৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।  শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে রাজধানীর বনানী এলাকা তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।  জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানীর শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।

ট্যাগ: রাজনীতি
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬