সারজিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়ার খবরটি ‍গুজব

০৫ জুলাই ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:১২ PM
টাকা উদ্ধার নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও

টাকা উদ্ধার নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে। ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সারজিসের কাছে রাখা হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (৫ জুলাই) ভিডিওটি এ ঘটনার নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এ প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওগুলো প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। 

প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের। এ ছাড়া প্রচারিত পোস্টগুলোতে সারজিস আলমকে উপদেষ্টা বলে দাবি করা হলেও তিনি সরকারের উপদেষ্টা নন।

ভিডিও থেকে কিছু ছবি সংগ্রহ করে অনুসন্ধানে এ তথ্য জানা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দুটি ভিডিওর তুলনামূলক বিশ্লেষণ শেষে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন ‘জেনেভা ক্যাম্পে অভিযান : মাদক বিক্রির আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে সারজিসের নামে এ ভুয়া তথ্য ছড়ানো হয়।

টাকা উদ্ধার নিয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুন রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) এবং মো. নয়ন (২৩)।

সুতরাং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির অভিযোগে টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের দৃশ্যকে সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

সূত্র: রিউমর স্ক্যানার

নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬