পিএসসি ডিগ্রি অর্জন করা প্রথম নারী পুলিশ কর্মকর্তা লাকী

১৯ জানুয়ারি ২০২২, ১১:২৯ PM
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি রহিমা আক্তার লাকী

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি রহিমা আক্তার লাকী © সংগৃহীত

বাংলাদেশ পুলিশে প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি ডিগ্রি অর্জন করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি রহিমা আক্তার লাকী। 
 
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের পিএসসি সনদপত্র প্রদান করেন। 

ঢাকার মিরপুরে অবস্থিত ডিএসসিএসসিতে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে ১৮টি দেশের ৪৭ জন বিদেশি কর্মকর্তা পিএসসি ডিগ্রি কোর্সে অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা রহিমা আক্তার লাকী পিএসসি ডিগ্রি কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। 

রহিমা আক্তার লাকী ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। কোর্সে অংশগ্রহণের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence