রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিনে কাটা হলো ৭৯ পাউন্ড ওজনের তিনটি কেক

০২ জানুয়ারি ২০২২, ১২:৩৯ AM
৭৮ বছর পূর্ণ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

৭৮ বছর পূর্ণ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিনে ৭৯ পাউন্ড ওজনের তিনটি কেক কাটা হয়েছে। নতুন বছরের প্রথম দিন শনিবার (১ জানুয়ারি) ৭৮ বছর পূর্ণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে এসব কেক কাটা হয়।

এদিকে, ৭৯ পাউন্ড ওজনের আরেকটি কাটা হবে রবিবার (২ জানুয়ারি)। এছাড়া জন্মদিন উপলক্ষে শহরের তিনটি এতিমখানায় শনিবার খাবার বিতরণ ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: বছরের প্রথম দিন রাষ্ট্রপতির জন্মদিন

শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ পৌরসভায় প্রথম কেকটি কাটা হয়। পৌরসভার মেয়র পারভেজ মিয়াসহ এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে জাতীয় প্রতীকের আদলে তৈরি ৭৯ পাউন্ডের আরেকটি কেক কাটে ইটনা উপজেলা আওয়ামী লীগ। বিকেল চারটার দিকে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে রাষ্ট্রপতির জন্মদিন উদ্‌যাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৭৯ পাউন্ডের আরেকটি কেক কাটার পাশাপাশি আতশবাজি ফুটানো ও ফানুস ওড়ানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতির জন্মদিন উদ্‌যাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতির জন্মদিন উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব আনোয়ার কামালের সঞ্চালনায় এবং উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে রাষ্ট্রপতির জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা হয়।

এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, জেলা জজ মো. সাইদুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক এম এ আফজল, পিপি শাহ আজিজুল হক প্রমুখ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতির জন্মদিন উদ্‌যাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান, জেলা বিএমএ সভাপতি মাহবুব ইকবালসহ গণ্যমান্য ব্যক্তিরা।

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের আয়োজন শেষ হয়। আগামীকাল জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে আরও একটি ৭৯ পাউন্ডের কেক কাটা হবে।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন …
  • ০৮ মে ২০২৬
চট্টগ্রামের দুই কর অঞ্চলে বড় নিয়োগ, পদ ২৫২, আবেদন শেষ ৭ জুন
  • ০৮ মে ২০২৬
শুরুর ধাক্কা সামলে স্বস্তি নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
  • ০৮ মে ২০২৬
বিদ্যুৎতের খুঁটি থাকলেও জ্বলে না বাতি,৩ কোটি টাকার প্রকল্প …
  • ০৮ মে ২০২৬
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার, আবেদন…
  • ০৮ মে ২০২৬
দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9