শিক্ষামন্ত্রীর জন্মদিন আজ

০৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

আজ ৮ ডিসেম্বর। বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। এর আগে তিনি দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 

শিক্ষামন্ত্রীর ৫৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা পরিবারের সদস্যরা। আজ বুধবার (৮ ডিসেম্বর) শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা তাকে শুভেচ্ছা জানান।

জানা যায়, ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। আজ তার ৫৬তম জন্মবার্ষিকী এবং ৫৭তম জন্মদিন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাবীর এম এ ওয়াদুদের একমাত্র কন্যা শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, জন্মদিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে রয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা তার জন্মদিনে সকাল থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্মদিনে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকাল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

শিক্ষামন্ত্রী তার জন্মদিনে ঢাকায় না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা ব্যক্তিগতভাবে এবং সাংগাঠনিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরছেন।

প্রসঙ্গত, ডা. দীপু মনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক
  • ২৫ আগস্ট ২০২৬
চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬