‘ভেন্টিলেশনে’ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

২৭ নভেম্বর ২০২১, ০৮:৩৬ AM
অধ্যাপক  রফিকুল ইসলাম

অধ্যাপক রফিকুল ইসলাম © ফাইল ছবি

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলামকে ‘ভেন্টিলেশনে’ নেওয়া হয়েছে। অন্যান্য সমস্যার পাশাপাশি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন তিনি।

৮৭ বছর বয়সী অধ্যাপক রফিকুল ইসলাম পেটে ব্যথা নিয়ে গত ৭ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে পানি জমার বিষয়টি ধরা পড়ে। তখন থেকে বিএসএমএমইউর বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে চাইলেও রফিকুল ইসলাম তাতে সায় দেননি। এর মধ্যে গত সোমবার রফিকুল ইসলামকে বিএসএমএমইউ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

শুক্রবার অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে বর্ষণ ইসলাম বলেন, বাবাকে আগেই তারা ভেন্টিলেশন দিতে চেয়েছিল, আমরা রাজি হইনি। উনার অনেক কষ্ট হচ্ছিল, আর কত সহ্য করব বলেন...

“আজ সকাল থেকে ভেন্টিলেশন দিয়েছে। লাইফ সাপোর্ট না, শুধু ভেন্টিলেশনে আছেন উনি।”

রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ও নজরুল গবেষণাকেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা রফিকুল ইসলাম সেই সময়ের দুর্লভ আলোকচিত্রও ধারণ করছিলেন। তিনি অন্তত ৩০টি গ্রন্থের রচয়িতা।

রফিকুল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম। ২০২১ সালের ১৮ মে সরকার তাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেয়।

২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটের ভাড়া ছিল ১৪০ টাকা, একই জাহাজে কক্স…
  • ০২ নভেম্বর ২০২৬
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
  • ০২ নভেম্বর ২০২৬
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা…
  • ০২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর
  • ০২ নভেম্বর ২০২৬