করোনায় আক্রান্ত ফকির আলমগীর লাইফ সাপোর্টে

১৯ জুলাই ২০২১, ১২:৪৯ AM
ফকির আলমগীর

ফকির আলমগীর © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত একাত্তরের কণ্ঠযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রবিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব। তিনি বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে এলে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন।  

ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে বলেও জানান তিনি।

গত ১৪ জুলাই ফকির আলমগীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এরপর একদিন পর ১৫ জুলাই তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফকির আলমগীর। তার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন ফকির আলমগীর। এর আগে ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখেন তিনি। স্বাধীনতার পর পপ ঘরানার গানে যুক্ত হন ফকির আলমগীর। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি একুশে পদকে সম্মানিত হন। 

পরীক্ষায় নকল করায় রাবির সিনেট সদস্য বহিষ্কার
  • ২৫ আগস্ট ২০২৬
পাবনায় বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা…
  • ২৫ আগস্ট ২০২৬
নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ সেপ্টেম…
  • ২৫ আগস্ট ২০২৬
এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মোরতাজুল করিম বাদরু
  • ২৫ আগস্ট ২০২৬
রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ ইবি প্রশাসনের
  • ২৫ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি,…
  • ২৫ আগস্ট ২০২৬