ইউনিসেফ প্রধানের পদত্যাগ

১৪ জুলাই ২০২১, ০৯:০৭ AM
 হেনরিয়েটা ফরে

হেনরিয়েটা ফরে © ফাইল ফটো

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফরে পদত্যাগের পরিকল্পনার জানিয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক একটি স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলার তিনি ইউনিসেফ প্রধান এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর সাবেক প্রধান হেনরিয়েটাকে ২০১৮ সালে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউনিসেফ প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিসেফে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতজন। এরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলার বৈশ্বিক উদ্যোগে ইউনিসিফের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের জীবন উন্নয়নে তার সেবা ও সংস্থাটিতে তার অনুপ্রেরণাদায়ী ভূমিকার গুতেরেস ধন্যবাদ জানিয়েছেন।

মুখপাত্র আরও বলেন, তার নেতৃত্বের ফলে ইউনিসেফ এখন বৃহত্তর সরকারি ও বেসরকারি খাতের অংশীদার এবং এসডিজি অর্জনে দৃঢ় মনোযোগী।

শিরোপা জয়ের পরও জরিমানা গুনল পাকিস্তান
  • ০২ নভেম্বর ২০২৬
১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬
‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬৫ শিক্ষার্থী, ৫০ জনই ফেল করায় অধ্…
  • ০২ নভেম্বর ২০২৬
দারিদ্র্য হার মানাতে পারেনি রুকাইয়াকে, জিপিএ-৫ পেয়েও উচ্চশি…
  • ০২ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় থেকে ট্র্যাক্টর এনে বাণিজ্য মেলার স্টল ভেঙে দ…
  • ০২ নভেম্বর ২০২৬