বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি নূরুল হুদা

১২ জুলাই ২০২১, ০৮:৪৬ PM
মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা © ফাইল ফটো

প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একডেমির মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। 

আজ সোমবার (১২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মুহম্মদ নূরুল হুদা এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। 

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ মে মারা যান। এর পর থেকে একাডেমির সচিব এ এইচ এম লোকমান একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। 

পরীক্ষায় নকল করায় রাবির সিনেট সদস্য বহিষ্কার
  • ২৫ আগস্ট ২০২৬
পাবনায় বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা…
  • ২৫ আগস্ট ২০২৬
নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ সেপ্টেম…
  • ২৫ আগস্ট ২০২৬
এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মোরতাজুল করিম বাদরু
  • ২৫ আগস্ট ২০২৬
রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ ইবি প্রশাসনের
  • ২৫ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি,…
  • ২৫ আগস্ট ২০২৬