সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মান পেলেন অমর্ত্য সেন

২৮ মে ২০২১, ০৪:৪৩ PM
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন © ফাইল ছবি

ভারতীয় বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবার পেলেন সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মান। গত বুধবার (২৬ মে) প্রিন্সেস অফ অস্টুরিয়াস সম্মানে ভূষিত হলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।

পুরস্কার হিসেবে অমর্ত্য সেনকে দেওয়া হয়েছে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি প্রসংশাপত্র ও ৫০ হাজার ইউরো। তাঁর নাম মনোনীত করেছিলেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো।

জানা গেছে, বর্তমান করোনা মহামারীর কারণে এবারে বিচারকমণ্ডলী বিজয়ীদের নাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছেন। বিশ্বের মোট ২০টি দেশের ৪১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্য থেকে অমর্ত্য সেনকে বেছে নেওয়া হয়েছে সমাজবিজ্ঞানের এই সম্মান দেওয়ার জন্য।

স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ভিক্ষের ওপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তাঁর থিওরি অফ হিউম্যান ডেভেলপমেন্ট জনহিতকর। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তিনি সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারবাহিকভাবে লড়ে চলেছেন এই অর্থনীতিবিদ। তাঁর কাজ কখনও প্রাসঙ্গিকতা হারাতে পারে না। 

বস্তুত কল্যাণমূলক অর্থনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতির নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন।

১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬
‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬৫ শিক্ষার্থী, ৫০ জনই ফেল করায় অধ্…
  • ০২ নভেম্বর ২০২৬
দারিদ্র্য হার মানাতে পারেনি রুকাইয়াকে, জিপিএ-৫ পেয়েও উচ্চশি…
  • ০২ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় থেকে ট্র্যাক্টর এনে বাণিজ্য মেলার স্টল ভেঙে দ…
  • ০২ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
  • ০২ নভেম্বর ২০২৬