বাংলা পাঠ্যবইয়ে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত!

০৮ মে ২০২১, ০১:০২ PM
বাংলা পাঠ্যবইয়ে বলিউড অভিনেতা

বাংলা পাঠ্যবইয়ে বলিউড অভিনেতা © সংগৃহীত

গত বছরেরর মাঝামাঝি সময়ে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ভারতের পুরো বিনোদন ইন্ডাস্ট্রি নড়েচড়ে বসে। ‘জাস্টিস ফর সুশান্ত’ হ্যাশট্যাগে অভিনেতার রহস্য মৃত্যুর বিচারও চেয়েছেন অনেকেই। এবার সেই অভিনেতা জায়গা করে নিলেন পাঠ্যবইতেও।

পশ্চিমবাংলার পাঠ্যবইয়ে দেখা মিলেছে বলিউডের প্রয়াত এই অভিনেতার। কখনও পরিবার বোঝাতে আবার কখনও মানুষ বোঝাতে স্কুলের বাংলা পাঠ্যবইতে ব্যবহার করা হয়েছে অভিনেতার ছবি।

বইয়ের একটি অধ্যায়ে দেখা যাচ্ছে হিন্দি টেলিভিশনে সুশান্ত অভিনীত বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে বাবা হিসেবে সুশান্ত ও মা হিসেবে অঙ্কিতা লোখান্ডকে দেখানো হয়েছে।

প্রথম বিষয়টি সামনে আনেন অভিনেতার কাছের বন্ধু ও ‘জাস্টিস ফর সুশান্ত’-এর অন্যতম মুখ স্মিতা পারিখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইয়ের ছবি পোস্ট করে স্মিতা লিখেছেন, ‘বাংলা বইতে পরিবারে বাবার গুরুত্ব বোঝাতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়ছে। আমি গর্বিত। পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা দফতরও মনে করে ও (সুশান্ত) সেরা।’ নিজের টুইটে সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা ও মিঠু সিং-কে ট্যাগ করেছেন স্মিতা।

আরেকটি বইতে আবার মানুষ ও জন্তুর মধ্যে ফারাক বোঝাতে ব্যবহার করা হয়েছে সুশান্তের ছবি। টুইটারে সুশান্তের আরেক ভক্ত স্যান্ডি এই বইয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছোট বোনের স্কুলের বিজ্ঞান বই এটা। ও তৃতীয় শ্রেণীতে পড়ে। এই অধ্যায়ে মানুষ কোনটা, জন্তু কোনটা শেখানো হয়েছে। আর সুশান্তের ছবি ব্যবহৃত হয়েছে মানুষের উদাহরণ হিসেবে।’

এদিকে, সুশান্তের ভক্তরা বাংলা পাঠ্যবইতে এভাবে অভিনেতার ছবি ব্যবহারে বেশ খুশি। সকলেই নিজেদের সেই উচ্ছ্বাস তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। বিচার মিলবেই এই আশাতে সকলে আরও একবার মনে করেছেন তাদের অন্যতম প্রিয় অভিনেতাকে।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬