বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

২০ এপ্রিল ২০২১, ০৯:৫৯ AM
 দিল্লি বিশ্ববিদ্যালয়

দিল্লি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে। খবর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, এই চেয়ারটি বাংলাদেশের ৫০ বছরের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি বা যে কোনও বিষয়ে শিক্ষক থাকবেন। বিশ্ববিদ্যালয় একটি মানদণ্ড নির্ধারণ করবে এবং এর মাধ্যমে চেয়ারের শিক্ষকের সিদ্ধান্ত নেওয়া হবে।

এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন জোশি।

তিনি বলেন, সেখান থেকে আমাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কয়েকটি ফেলোশিপ সরবরাহ করা হলে তাদের সংখ্যা বাড়তে পারে। এছাড়া, ২০২০ সালে ২১ জন বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে জানান উপাচার্য পিসি জোশি।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
আওয়ামী লীগ সমর্থককে হত্যার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9