সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় মারা গেছেন

১৪ এপ্রিল ২০২১, ০৫:৩৬ PM
অ্যাডভোকেট আবদুল মতিন খসরু

অ্যাডভোকেট আবদুল মতিন খসরু © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার বিকেল পৌনে ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কুমিল্লা-৫ আসনের এই সংসদ সদস্য শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক আইনমন্ত্রীর জুনিয়র আতিকুর রহমান খান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন তার করোনা সনাক্ত হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)ভর্তি করা হয়। গত ২৮ মার্চ তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে গত ৩১ মার্চ তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার ফের অবনতি ঘটলে ৬ এপ্রিল তাকে আবারো আইসিইউতে নেওয়া হয়।

ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬
সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬
২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬