ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নূরুল হক মিয়া আর নেই

২০ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৫ PM

© টিডিসি ফটো

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: নূরুল হক মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ছেলে এহসানুল হক ৷

অধ্যাপক মো: নুরুল হক মিয়া শিক্ষকতা জীবনে ১২ বছর ধরে কাটিয়েছেন ঢাকা কলেজে। তিনি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে চার বছর দায়িত্ব পালন ছাড়াও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করছেন। গুণী এই অধ্যাপক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

১৯৪৪ সালের ১ জুলাই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অজপাড়া গায়ে জন্ম নেয়া নূরুল হক শিক্ষা জীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। ব্যক্তিগত জীবনে তাঁর আট সন্তানকে তিনি কোরআন এর হাফেজ বানিয়েছেন।

যশোরের বাজারে মৌসুমি ফলের ছড়াছড়ি, দাম নিয়ে অসন্তোষ
  • ০৭ জুন ২০২৬
ফের ভেরিফিকেশন হতে পারে ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের
  • ০৭ জুন ২০২৬
বাবার খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
  • ০৭ জুন ২০২৬
ফেনীতে মারধরের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু
  • ০৭ জুন ২০২৬
কথা দিয়েও রাখেননি, জ্বালানিমন্ত্রীকে একসঙ্গে চেপে ধরলেন রুম…
  • ০৭ জুন ২০২৬
১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৭ জুন ২০২৬