কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই

০৩ জানুয়ারি ২০২১, ০৭:২৩ PM
কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন © সংগৃহীত

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে জানা গেছে। 

বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান।

জানা যায়, রোববার দুপুরের দিকে তিনি অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানই তিনি মারা যান।

তিনি চার সন্তান ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর রচিত উপন্যাসের মধ্যে- মধুমতী, সাহেব বাজার, রাজারবাগ শালিমারবাগ, ফেরারী সূর্য, দিবস রজনী, সেই এক বসন্তে, বায়ান্ন গলির একগলি, ই ভরা বাদর মাহ ভাদর উল্লেখযোগ্য। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, জসিমউদ্দিন পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950