অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে শাবি উপাচার্যের শোক

৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩১ PM

© ফাইল ছবি

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এক শোকবার্তায় শাবি ভিসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অধ্যাপক ড. আতফুল হাই শিবলী ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অধ্যাপক শিবলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ছিলেন।

তিনি একজন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাধারণ গুনী ব্যক্তি ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬